ছয় সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলো সম্পাদক
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান।
রবিবার (২ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে আগাম জামিন প্রদান করেন।
এর আগে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়।
বিনিয়োগবার্তা/এমআর//



