শিল্প মন্ত্রনালয় স্থায়ী কমিটি

শিল্প মন্ত্রণালয়ের আর কোনো জমি লিজ না দেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক:  শিল্প মন্ত্রণালয় থেকে ভবিষ্যতে আর কোনো জমি যেন লিজ দেয়া না হয় সে বিষয়ে মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান এবং কাজিম উদ্দিন আহম্মেদ অংশ নেন।

বৈঠকে ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিল, ২০২২ এবং ‘বাংলাদেশ শিল্প-নকশা বিল, ২০২২ কমিটিতে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। বিল দুটি পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সংশোধিত আকারে পাশের উদ্দেশে জাতীয় সংসদে উত্থাপনের জন্য কমিটি সর্বসম্মতভাবে সুপারিশ করে।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থার প্রধানরা মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)