দুঃস্থদের মাঝে দেশব্যাপী কে কে ফাউন্ডেশনের ইফতার ও সেহরি বিতরণ কর্মসূচি

দুঃস্থদের মাঝে দেশব্যাপী কে কে ফাউন্ডেশনের ইফতার ও সেহরি বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের মত কে কে ফাউন্ডেশন, তার হিউমেনিটেরিয়ান রিস্পন্স ও সাদাকাহ কার্যক্রমের অংশ হিসাবে পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী ইফতার ও সেহরি কর্মসূচি চালু করেছে। 

কেকেএফ তার দুই সহযোগী প্রতিষ্ঠান ঝিলিমিলি ও গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে একত্রিত হয়ে বাংলাদেশের ৬৪টি জেলায় বসবাসকারী সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার ও সেহরি বিতরণের এই কর্মসূচির আয়োজন করেছে।

ফাউন্ডেশনের “প্রজেক্ট রমজান ২০২৩” তহবিল সংগ্রহ প্রকল্পের অধীনে নিম্ন আয় ও দারিদ্র্যপীড়িত পরিবারসমূহকে সাহায্য করার প্রধান লক্ষ্যে কেকেএফ এই কর্মসূচি পরিচালনা করছে। 

৮ই রমজান পর্যন্ত কে কে ফাউন্ডেশন বাংলাদেশের ৬টি জেলায় ইফতারের জন্য ৩১৪০ ও সেহরির জন্য ৮০০ জনের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে।

গত বছর ৬৪ জেলার বঞ্চিত মানুষের মাঝে প্রায় ৩৬ হাজার ইফতার ও ৮৫০০ সেহরি বিতরণ করেছে এই ফাউন্ডেশন। এই বছর নিজেদের রেকর্ড ভেঙ্গে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চায় তারা।

যদিও মহৎ ডোনারদের সহায়তা ছাড়া কে কে ফাউন্ডেশন-এর পক্ষে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। যে সকল প্যাকেজের মাধ্যমে ডোনাররা অবদান রাখছেন, তা হল – ১ জনের জন্য ১০০ টাকা, ৫ জনের জন্য ৫০০ টাকা এবং ১২ জনের জন্য ১০০০ টাকা।

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে দরিদ্র গোষ্ঠীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। যেহেতু খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টি বেড়েছে, কেকেএফ রোজা পালনকারী সুবিধাবঞ্চিত এই গোষ্ঠীকে খাওয়ানো অগ্রাধিকার দিচ্ছে। আমরা আমাদের সকল দাতাদের কাছে এই বলে আবেদন জানাই, “আপনাদের উদারতাই তাদের স্বস্তি।”

লক্ষ্যে পৌঁছাতে আগের মত আমাদের প্রতি আপনাদের আস্থা বাড়ান। আসুন আমরা রমজানকে আনন্দময় করে তুলি এবং কে কে ফাউন্ডেশন-এর মাধ্যমে অসহায়দের মাঝে বারাকাহ ছড়িয়ে দিই।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)