কৃষিমন্ত্রী 1

এ বছরও সারের দাম বাড়বে না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, এ বছরেও সারের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। কৃষক যাতে পর্যাপ্ত সার পায়, সেজন্য আমরা চাহিদা নির্ধারণ করেছি। 

সোমবার (৩ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ড. আব্দুর রাজ্জাক বলেন, মার্চে ইউরিয়া সারের চাহিদা বেশি ছিল, তবুও আমরা একটু কমিয়ে চাহিদা নির্ধারণ করেছি। এ সারের চাহিদা ২৭ লাখ টন। 

তিনি বলেন, ডিএপি লাগে ৫ থেকে ৬ লাখ টন। এটির দাম কমানোর জন্য চাহিদা নির্ধারণ করা হয়েছে ১৬ লাখ টন। টিএসপি সাড়ে সাত লাখ টন এবং এমএপি ও এমওপির চাহিদা ধরা হয়েছে ৯ লাখ টন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)