ইসলামী ব্যাংকে তিনমাস ব্যাপী ইন্টার্নশিপ কোর্স শুরু

ইসলামী ব্যাংকে তিনমাস ব্যাপী ইন্টার্নশিপ কোর্স শুরু

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-তে ১৫৪তম ইন্টার্নশিপ কোর্স সোমবার (৩ এপ্রিল) শুরু হয়েছে। 

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। 

আইবিটিআরএ’র প্রিন্সিপাল (চলতি দায়িত্ব) কে.এম. মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ মিয়া ও মো. আনোয়ার হোসেন। 

তিনমাস ব্যাপী এ কোর্সে অংশগ্রহণ করছে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থী।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)