হোটেল ইন্টারকন্টিনেন্টালে কৃষিমন্ত্রী

আগামী বছর দুই লাখ টন আলু রফতানি হবে রাশিয়ায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. মো.  আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী বছর রাশিয়ায় দেড় থেকে দুই লাখ টন আলু রফতানি করা হবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলু রফতানি করতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের পক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও রাশিয়ার পক্ষে ন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি, বিএডিসির সদস্য পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশের আবহাওয়া ও মাটি আলু উৎপাদনের জন্য খুবই অনুকূল। বর্তমানে বছরে এক কোটি টনের বেশি আলু উৎপাদন হচ্ছে। আমাদের প্রয়োজন বছরে ৮০ লাখ টন, বাকি ২০ লাখ টন রফতানি করার সুযোগ রয়েছে। আমরা সেলক্ষ্যে কাজ করছি।

তিনি আরো বলেন, রাশিয়ায় দীর্ঘদিন আলু রফতানি বন্ধ ছিল। এখন আমাদের আলু রোগজীবাণু মুক্ত ও নিরাপদ করেছি। এই নিশ্চয়তা পেয়েই রাশিয়া রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এ বছর খুব বেশি না হলেও, আগামী বছরে দেড় থেকে দুই লাখ টন আলু রফতানি হবে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)