২২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আইসিটি ট্রেনিং দিল জেসিআই ঢাকা ইনডিপেনডেন্ট

২২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আইসিটি ট্রেনিং দিল জেসিআই ঢাকা ইনডিপেনডেন্ট

নিজস্ব প্রতিবেদক: জেসিআই ঢাকা ইনডিপেনডেন্টের সহযোগিতায় এবং সম্ভাবনার সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি চারটি ব্যাচে ‘‌ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট’ প্রকল্পের অধীনে ২২ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ শেষে সনদ দেয়া হয়। 

সম্প্রতি সম্ভাবনা আইসিটি সেন্টারে এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

২০২২ সাল থেকে এ পর্যন্ত ১০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী আইসিটি কোর্সে অংশগ্রহণ করেছে এবং সফলভাবে শেষ করেছে। 

আইসিটি প্রজেক্টের কোর্সে আর্থিকভাবে পিছিয়ে পড়া ক্লাস এইট থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের প্রাথমিক থেকে উন্নত প্রশিক্ষণ এবং গ্রাফিক্স ডিজাইনিং প্রশিক্ষণ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইনডিপেনডেন্টের প্রেসিডেন্ট মুকুল আলম, ভাইস প্রেসিডেন্ট এসএম ওয়ালীউল্লাহ হোসেন, সেক্রেটারি জেনারেল শাকিলা ইয়াসমিন, ডিরেক্টর মেজবাহ রহমান সেহান এবং তানসুভা আহমেদ, জেসিআই ঢাকা ইনডিপেনডেন্টের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টসহ প্রমুখ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)