গুলশানে ইউনিমার্টের নতুন ফ্ল্যাগশিপ স্টোর
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি রাজধানীর গুলশান-১-এ উদ্বোধন হলো ইউনিমার্টের নতুন ফ্ল্যাগশিপ স্টোর।
এ আয়োজন উদ্বোধন করেন ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা, অ্যাডভাইজার আহমেদ ইসমাইল হোসেন ও আখতার মাহমুদ রানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপ, ইউনিমার্ট লিমিটেড ও প্রতিষ্ঠানটির সহযোগী ব্র্যান্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
ইউনিমার্ট বলছে, এক জায়গায় সবকিছুর সমাধান ও দারুণ সেবার অভিজ্ঞতা দিতে যাত্রা করেছে আউটলেটটি।
প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় সব পণ্যসহ লাইফ স্টাইল শপিং, মাল্টি কুইজিন ফুড-কোর্ট ও ফার্মেসি সেবা পাওয়া যাবে নতুন ফ্ল্যাগশিপ স্টোরে।
লাইফস্টাইল শপিংকে আরো আকর্ষণীয় করে তুলতে ইউনিমার্ট নিয়ে এসেছে নতুন ব্র্যান্ড ‘এভিনিউ’। যার অধীনে আন্তর্জাতিক ও বাংলাদেশী লাইফস্টাইল এবং হোম সলিউশন ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।
এছাড়া পরিবার ও বন্ধুদের সঙ্গে খাবারের স্বাদে মেতে উঠতে খুব শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে শেফস টেবিলের। থাকছে ইনডালজ ও ক্রিস্প।
বিনিয়োগবার্তা/এমআর//



