জামালপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৩

জামালপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৩

সারাদেশ ডেস্ক: জামালপুরের মেলান্দহের বেতমারীতে লবণ বোঝাই ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, জামালপুর সদরের বিয়ারা পলাশতলা গ্রামের আব্দুল করিমের ছেলে শাহ আলম (৩৫), কুড়িগ্রামের চঞ্চল বর্মন ও পিকআপ চালক কাজল। চালক কাজলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সকলেই জামালপুরে টিউবয়েল পাড়া এলাকায় গ্রামীণফোন অফিসে চাকরি করেন।

রোববার সকাল পৌনে ৭টায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহের বেতমারী এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হোসেন জানান, নারাণগঞ্জ থেকে লবণ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩৬২৯৬) মেলান্দহে যাচ্ছিল। বিপরিত দিকে থেকে গ্রামীণফোনের কাজ করে পিকআপভ্যানযোগে (ঢাকা মেট্রো-ঠ-১১-২৯৯৪) জামালপুরে ফিরছিলেন। দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কের মেলান্দহের বেতমারী এলাকায় লবণ বোঝাই ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপভ্যান পুলিশি হেফাজতে রয়েছে।

বিনিয়োগবার্তা/টিআর//


Comment As:

Comment (0)