ব্যাংক হলিডে আজ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ব্যাংক হলিডে আজ শনিবার (১ জুলাই)। এদিন গ্রাহক পর্যায়ে কোনো লেনদেন হয় না। আর এ কারণে শেয়ারবাজারও বন্ধ থাকে। যদিও এবার সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক হলিডে হওয়ায় এমনিতেই শনিবার ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।

তবে ষাণ্মাসিক হিসাব বিবরণী প্রস্তুতের জন্য ব্যাংকগুলোর প্রধান কার্যালয় খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, ৩০ জুন ব্যাংকগুলো ষাণ্মাসিক আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে অর্ধবার্ষিক ব্যালান্স-শিট প্রস্তুত করা হয়। দীর্ঘ সময় ধরে হিসাব বিবরণী প্রস্তুত করতে গিয়ে ক্লান্ত ব্যাংকারদের বিশ্রাম দিতে পরদিন ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ পালিত হয়ে আসছে বেশ আগে থেকে।

তবে বেশিরভাগ ক্ষেত্রে শাখা থেকে পাঠানো হিসাব এক দিনে সম্পন্ন হয় না। যে কারণে পরদিন ১ জুলাই ব্যাংক হলিডে হওয়ার পরও ব্যাংকের প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু শাখা খোলা রাখা হয়। তবে বাংলাদেশ ব্যাংক বা গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম পরিচালনা করে না।

(এসএএম/ ০১ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)