ইটভাটা

বায়ুদূষণের দায়ে ৯ ইটভাটাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত অভিযানে বায়ুদূষণের দায়ে ৯টি যানবাহনকে ৯ হাজার টাকা, ৭টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা ও ৯টি ইটভাটা হতে ৪৪ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ১০ এপ্রিল ২০২৩ তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, বায়ুমান ব্যবস্থাপনা শাখা, ঢাকা অঞ্চল কার্যালয় ও সিরাজগঞ্জ জেলা কার্যালয় এর উদ্যোগে ঢাকা জেলার মানিকমিয়া এভিনিউ, ভাষানটেক, পিরেরবাগ ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও উল্লাপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ঢাকার পীরেরবাগ এলাকায় মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠান হতে মোট ২৫ হাজার টাকা এবং ভাষানটেক এলাকায় ৪টি প্রতিষ্ঠান হতে মোট ৩৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

মানিকমিয়া এভিনিউ এলাকায় মোবাইল কোর্টে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৯টি যানবাহন হতে হতে মোট ৯ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও রায়গঞ্জ এলাকায় মোবাইল কোর্টে অবৈধ ইটভাটা পরিচালনা করে ৯টি ইটভাটা হতে মোট ৪৪ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক পরিচালিত বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)