WhatsApp Image 2023-04-11 at 1

মারকাযুল ইসলামীকে অনুদান দিল বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) মারকাযুল ফিক হিল ইসলামীকে অনুদান হিসেবে অর্থ, বস্ত্র ও খাদ্য দিয়েছে প্রতিষ্ঠানটির ছাত্রদের শিক্ষায় সহায়তা করার জন্য।

বিজিএমইএ সামাজিক দায়বদ্ধতা এবং সমাজ ও  মানুষের উন্নয়নের জন্য অঙ্গীকারের অংশ  হিসাবে অনুদানটি প্রদান করে।

সোমবার (১০ এপ্রিল, ২০২৩) ঢাকার উত্তরায় মারকাযুল ফিক হিল ইসলামীতে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক, খাদ্য ও বস্ত্র  হস্তান্তর করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ার এর চেয়ারম্যান মোহাম্মদ  কামাল উদ্দিন এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ইউডি-ওভেন এন্ড নীট এর চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশ ক্রমাগতভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে  এবং এ যাত্রায় কেউ পিছিয়ে থাকা উচিত হবে না,  কারণ উন্নয়ন তখনই টেকসই হবে, যখন উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক হবে।

তিনি বলেন, “বাংলাদেশ তরুন ও কর্মচাঞ্চল্যে ভরপুর জনসংখ্যার আশীর্বাদপুষ্ট একটি দেশ এবং আমাদের যা প্রয়োজন, তা হলো শিক্ষা ও দক্ষতা দিয়ে আমাদের জনগণকে সম্পদে পরিণত করা।”

তিনি আরও বলেন, “বিজিএমইএ মারকাযুল ফিক হিল ইসলামীকে তার শিক্ষার্থীদের শিক্ষার সহায়তায় আর্থিক অনুদান দিতে পেরে আনন্দিত, এই শিক্ষার্থীদের বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার সম্ভাবনা রয়েছে।”

ফারুক হাসান সমাজে যারা অভাবী, তাদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
  
বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)