নবনির্বাচিত রাষ্ট্রপতি

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ ২৪ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নেবেন আগামী ২৪ এপ্রিল। এদিন বেলা ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এ শপথবাক্য পাঠ করাবেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে গতকাল মঙ্গলবার তার সংসদ ভবনের কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিন-ক্ষণ সম্পর্কে অবহিত করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)