শাহ্ এমদাদীয়া পূর্ব রাউজান শাখার ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

শাহ্ এমদাদীয়া পূর্ব রাউজান শাখার ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া পূর্ব রাউজান নাতোয়ান বাগিচা দায়রা শাখার ব‍্যবস্থাপনায় অসহায় দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল)  নাতোয়ান বাগিচা বাজার সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে প্রধান  অতিথি ছিলেন ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।

সংগঠনের সভাপতি এম এম আবু সাইদের সভাপতিত্বে ও সংগঠক মোহাম্মদ রবিউল হোসেন রবির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন শাহ্ এমদাদীয়া রাউজান উপজেলা কার্যকরি সংসদের দারুত্বায়ালীম প্রতিনিধি মোহাম্মদ আলী আকবর মাষ্টার। 

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শাহ্ এমদাদীয়া উপজেলা কার্যকরি সংসদের সভাপতি মোহাম্মদ ইউনুছ মিয়া, প‍‍্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোজাম্মেল হক খোকন, ইউপি সদস্য দিলীপ দে, শাহজাদা মাওলানা জামাল উদ্দিন আশরাফী, শাহজাদা মোহাম্মদ মামুন উদ্দিন, শাহজাদা সৈয়দ মোহাম্মদ রাশেদ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ এমদাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম বাছা, আব্দুস সালাম,নুরুল আলম বালি, নুরুল আলম গুন্নু, ছাত্রনেতা মনির হোসেন, আমিনুল ইসলাম রাজিব, সৈয়দ নাইম উদ্দিন নাহিদ, সৈয়দ আবু ছালেক সহ দায়রা শাখার অন‍্যান‍্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

বিনিয়োগবার্তা/এমবিএস/এমআর//


Comment As:

Comment (0)