রাউজানে পৃথক পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার সহ ৭জন

রাউজানে পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজান থানা পুলিশ পৃথক দুইটি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে এবং অস্ত্র বিক্রির জন্য সড়কপথে নিয়ে যাওয়ার সময় ডাকাতসহ ৭ অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক, একটি এলজি, গুলি, কার্তুজ, টিপ ছোরা, কুড়াল ও কিরিচ উদ্ধার করা হয়েছে। তাদেরকে ১২ এপ্রিল বুধবার দুপুরে মামলা রুজু করে আদালতের কোর্টে প্রেরণ করা হয়েছে। 

থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন ‘প্রথম অভিযান চলে ১১এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড শাহজাহানের চৌদ্দ কলোনীতে।

অভিযান করেন নোয়াপাড়া পুলিশের এস.আই জয়নাল আবেদীন। দ্বিতীয় অভিযান চলে একইদিন দুপুরে। 

অভিযান পরিচালনা করা হয় উপজেলার পাহাড়তলী ইউনিয়নে। সেখানে অভিযানটি পরিচালনা করেন এস.আই আরিফের রহমান। 

দুই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন ১৩নং নোয়াপাড়া নিরামিষ পাড়া এলাকার শেখ মোহাম্মদের ছেলে মো. শেখ রাহাত (৩০), একই এলাকার ফজল কাদেরের ছেলে মেহেদী হাসান মুরাদ (২২), একই এলাকার মৃত নুর মিয়ার ছেলে মো. লোকমান হোসেন (৫০), একই ইউপির কচুখাইন এলাকার মো. বাবুলের ছেলে মো. হাসান মুরাদ (২৪), একই ইউপির মো. মতিনের ছেলে মো. ইমরান (২৫), হাটহজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকার আশরাফ আলীর ছেলে আব্দুর রহিম বাদল (২৭), একই এলাকার মৃত শফিকুল আলমের ছেলে শাহাদাত হোসেন (২২), মৃত খলিলুর রহমানের ছেলে মো. ইকবাল হোসেন কামাল (২৬), একই উপজেলার গড়দুয়ারা এলাকার মদন তালুকদারের নতুন বাড়ির ফরিদ আহাম্মদের ছেলে মহিন উদ্দিন শিবলু বাচা (৪৪)। 

তাদের কাছ থেকে ওইসব অস্ত্র গুলি উদ্ধার করা হয় এবং অস্ত্র বিক্রি কাজে ব‍্যবহৃত সিএনজি গাড়ি জব্দ করা হয়।

এই বিষয়ে বিস্তারিতভাবে আরো জানতে চাইলে থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এসকল আসামিদের গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

বিনিয়োগবার্তা/এমবিএস/এমআর//


Comment As:

Comment (0)