Awami League City Corp

৫ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। 

শনিবার (১৫ এপ্রিল) দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এক সভায় মেয়র প্রার্থীদের চূড়ান্ত করে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

সিটি করপোরেশন নির্বাচনে গাজীপুরে আজমত উল্লাহ খান, বরিশালে আবুল খায়ের আব্দুল্লাহ, সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেককে মনোনয়ন দেয়া হয়েছে।

গত ৯ এপ্রিল শুরু হয়ে মনোনয়ন ফরম বিতরণ শেষ হয় ১২ এপ্রিল। মনোনয়ন ফরম বিতরণের চতুর্থ ও শেষ দিন পর্যন্ত গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন পাঁচ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১ জুন ভোট হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)