কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টারের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) এই সেন্টারের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
এটি বাংলাদেশের ১৬তম আইভ্যাক কেন্দ্র। এটি কুষ্টিয়া ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোর বাসিন্দাদের ক্ষেত্রে ভারতে ভ্রমণের জন্য ভিসা পরিষেবা আরও সহজ ও সুবিধাজনক করবে।
নতুন কেন্দ্রটি উদ্বোধনের পর প্রণয় ভার্মা বাংলাদেশের জনগণের জন্য ভিসা সুবিধা ক্রমাগত উন্নত করার প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন কেন্দ্রটি মানুষে-মানুষে যোগাযোগকে আরো শক্তিশালী করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।
বিনিয়োগবার্তা/এসএএম//



