Uttara Fire controlled

বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: প্রায় আধা ঘণ্টা পর রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে বিজিবি মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করে। এরপর আরও দুটি ইউনিট বাড়ানো হয়।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)