ঈদ উপলক্ষ্যে গ্রাহকদের জন্য আইপিডিসির মেহেদি উৎসব

ঈদ উপলক্ষ্যে গ্রাহকদের জন্য আইপিডিসি’র মেহেদি উৎসব

নিজস্ব প্রতিবেদক: আইপিডিসি ফাইন্যান্স-এর গুলশানস্থ প্রধান কার্যালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ‘আইপিডিসি প্রীতি’-র উদ্যোগে মঙ্গলবার (১৮ এপ্রিল) আইপিডিসি’র গ্রাহকদের জন্য আয়োজিত হয় দিনব্যাপী মেহেদি উৎসব। 

উৎসাহী গ্রাহকদের আন্তরিক উপস্থিতিতে আইপিডিসি’র কার্যালয় গতকাল ছিল ঈদের আমেজে মুখর।

‘আইপিডিসি প্রীতি’ নারী গ্রাহকদের জন্য আইপিডিসি’র রিটেইল সেবাসমূহের বিশেষ প্ল্যাটফর্ম যার মাধ্যমে নারী গ্রাহকেরা অগ্রাধিকারভিত্তিক সেবা পেয়ে থাকেন। 

গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে এবং তাদের ঈদ উৎসবে বাড়তি আনন্দ যোগ করতে আইপিডিসি এই মেহেদি উৎসবের আয়োজন করে।  

বিনিয়োগবার্তা/কেএইচকে/এমআর/এনএএস/এএইচএস/টিআর/এসএইচবি//


Comment As:

Comment (0)