পররাষ্ট্রমন্ত্রী

ইন্দো-প্যাসিফিক রূপরেখা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চারটি মৌলিক নীতি ও ১৫টি অভিলক্ষ্য সম্বলিত ইন্দো-প্যাসিফিক রূপরেখা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ রূপরেখা পড়ে শোনান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। পরে তা গণমাধ্যমকে পাঠায় মন্ত্রণালয়।

বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখার প্রথমেই উল্লেখ আছে, বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশ হিসেবে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে তার ‘ভিশন ২০৪১ বাস্তবায়ন তথা ২০৪১ সালের মধ্যে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক, উন্নত দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচনা করে।

এতে আরো বলা হয়েছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বৈশ্বিক জিডিপিতে সামষ্টিক অংশ, আন্তর্জাতিক বাণিজ্যে অগ্রগণ্য অবস্থান, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সামগ্রিক কার্যক্রম এবং প্রযুক্তি খাতে গতিশীল বিকাশ বাংলাদেশের দীর্ঘমেয়াদী টেকসই অর্থনীতি ও সমৃদ্ধি নিশ্চিতকল্পে একটি সুদূরপ্রসারী ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ তাই এই অঞ্চলের সংশ্লিষ্ট সকলের সমৃদ্ধির লক্ষ্যে একটি অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক-এর ধারণা বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব আরোপ করে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)