অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এজেন্টদের পাশে দাঁড়াল বিকাশ
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বঙ্গবাজার, নিউ সুপার মার্কেট ও উত্তরার বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৪ জন বিকাশ এজেন্টকে ঈদের আগে ৩০ হাজার টাকা করে অর্থসহায়তা দিয়েছে বিকাশ।
সম্প্রতি রাজধানীর নিউমার্কেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে আগুনে ক্ষতিগ্রস্ত এজেন্টদের বিকাশ অ্যাকাউন্টে সহায়তার টাকা পৌঁছে দেয় বিকাশ কর্তৃপক্ষ। এদিকে উত্তরায় আয়োজিত আরেক অনুষ্ঠানে সহায়তার অর্থ দেয়া হয় বিজিবি মার্কেটে জীবিকা হারানো বিকাশ এজেন্টেদের মধ্যে। সহায়তা পাওয়া এজেন্টদের ৪৪ জন বঙ্গবাজার, ১২ জন নিউ সুপার মার্কেট ও ৮ জন উত্তরার বিজিবি মার্কেটে বিকাশের এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছিলেন। ৪ এপ্রিল বঙ্গবাজারে, ১৫ এপ্রিল নিউ সুপার মার্কেটে এবং ১৭ এপ্রিল উত্তরার বিজিবি মার্কেটে ভয়াবহ আগুনে ভস্ম হয় ব্যবসায়ীদের দোকান। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে জনপ্রতি ২৫ হাজার টাকা করে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দেয়া হয়। বিজ্ঞপ্তি।
বিনিয়োগবার্তা/এসএএম//



