BRAC Bank Reading Cafe

আহমেদ ছফার ‘আলাতচক্র’ নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র আলোচনা

নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে-এর সদস্যরা প্রখ্যাত লেখক আহমেদ ছফার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আলাতচক্র’ নিয়ে আলোচনা করেন।

ব্র্যাক ব্যাংক-এ বই পাঠে উত্সাহী কর্মকর্তাবৃন্দ এই পাঠক চক্রটির সূচনা করে। এই পাঠক গ্রুপটি সাহিত্যের প্রতি ভালবাসা জাগ্রত করে এবং সহকর্মীদের মধ্যে সহযোগিতা ও সাহিত্য সমালোচনামূলক চিন্তাভাবনাকে উত্সাহিত করে।

এটি ছিল এই পাঠক চক্রের সদস্যদের দ্বিতীয় আলোচনা।

ব্যক্তিগত ও পেশাগত উৎকর্ষতা এবং কর্মসংস্কৃতির উন্নয়নে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে এই রিডিং ক্লাবটি গঠন করা হয়েছে। 

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেনের মতে, এই উদ্যোগ সাহিত্য সম্পর্কে সহকর্মীদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ধারণা গভীরভাবে জানার সুযোগ দেবে।

প্রতি মাসে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা একটি করে বই পড়েন এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মে মাসের সভায় তারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আদর্শ হিন্দু-হোটেল’ গ্রন্থ নিয়ে আলোচনা করবেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)