ময়মনসিংহে লোহার সেতু ধস

ময়মনসিংহে লোহার সেতু ধসে লড়ি ও প্রাইভেটকার নীচে; আহত ২

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার (ঢাকা-ময়মনসিংহ) মহাসড়কের একটি লোহার সেতু ধসে পড়ে এবং এসময় সেতুর ওপরে থাকা একটি লড়ি ও প্রাইভেটকার নিচে পড়ে ২ জন ঘটনাস্থলে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) শেষ বিকেল প্রায় ৬ টার দিকে (ঢাকা-ময়মনসিংহ) মহাসড়কের চেলেরঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে-ঢাকা থেকে ময়মনসিংহগামী লেনের লোহার ব্রীজে একটি ৪২ চাকার লড়ি বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে উপরে উঠলে সেতুটি তাৎক্ষনিক ঠিক ঐ সময়ে সেতুর উপরে থাকা একটি প্রাইভেটকারসহ ধসে নিচে পড়ে যায়। সেতুটি ধসে পড়ার পর একটি লেন দিয়ে ঢাকা-ময়মনসিংহগামী সব যানবাহন চলাচল করছে।

এ বিষয়ে ত্রিশাল ফায়ার স্টেশনের সাব-অফিসার আবুল কালাম জানান, ময়মনসিংহগামী একটি ৪২ চাকার লড়ি ট্রান্সফরমার নিয়ে লোহার ব্রীজে ওঠার সাথে সাথে ধসে পড়ে। এসময় একটি প্রাইভেটকার ছিল ওই ব্রিজের ওপর। প্রাইভেটকারে থাকা ৫ জনের মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ব্রীজটি প্রায় ১০০ ফুট ধসে পড়ে। এখনও উদ্ধার অভিযান শুরু হয়নি। এই লড়ি এবং ট্রান্সফরমারটি পুলিশ বা ফায়ার সার্ভিসের পক্ষে উদ্ধার করা সম্ভব নয়। এই লড়ি ও ট্রান্সফরমারটি উদ্ধার করতে হলে বড় ক্রেন প্রয়োজন এবং একটু সময়ের ব্যাপার।

বিনিয়োগবার্তা/এসএমএইচএ/কেএইচকে//


Comment As:

Comment (0)