হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক: চলতি বছর শুধু ঢাকা জেলায় নিবন্ধিত হজযাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ রোববার থেকে শুরু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, শুধু ঢাকা জেলায় নিবন্ধিত সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ রাজধানীর দক্ষিণখানের আশকোনা হজ অফিসে রোববার সকাল থেকে শুরু হবে।
এতে আরো বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থেই এ প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত হজযাত্রীদের নাম উল্লেখ করা হয়।
ধর্ম মন্ত্রণালয়ের ঐ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ বছর নিবন্ধিত হজযাত্রীদের ঢাকার বাইরে অন্য জেলা পর্যায়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
বিনিয়োগবার্তা/ডিএফই//



