কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: সারাদেশ ডেস্ক: কুমিল্লা নগরীর বারপাড়া এলাকায় কলেজশিক্ষক সাইফুল আলম সুজন হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ মে) সকাল ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জাকির, ইলিয়াস, কামাল, নয়ন ও জামাল। তারা সবাই কুমিল্লার সদর উপজেলা শহরের বাসিন্দা। এদের মধ্যে নয়ন, কামাল ও জামাল পলাতক রয়েছেন। বাকী দুই আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউ (পিপি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ২০১০ সালে ৮ অক্টোবর সদর উপজেলার বারোপোড়া মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফারুক আজম পরদিন ৯ অক্টোবর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় দিলেন।
বিনিয়োগবার্তা/টিআর//



