শর্ত সাপেক্ষে খুলবে দেশের সব বিশ্ববিদ্যালয়

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে কিছু সংশোধন জরুরি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ সংশোধনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ আইন পাস হলে অ্যালামাইনরা বিশ্ববিদ্যালয় পরিচালনায় যুক্ত হবে।

ইউজিসির প্রস্তাবিত খসড়া থেকে এ তথ্য জানা গেছে।

খসড়া আইনে দেখা যায়, ঢাকা ও অন্যান্য সিটি করপোরেশন এলাকার জন্য ৮ কোটি এবং জেলা শহরের জন্য ৫ কোটি টাকার তহবিল সম্পূর্ণরূপে দায়মুক্ত অবস্থায় রাখার কথা বলা হয়েছে। বর্তমান আইনে ঢাকা শহরের জন্য ৫ কোটি, অন্যান্য মেট্রোপলিটন সিটির জন্য ৩ কোটি এবং জেলা শহরের জন্য ২ কোটি টাকার সংরক্ষিত তহবিল রাখার বিধান রয়েছে।

প্রস্তাবিত খসড়া আইনে আরও বলা হয়েছে, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় এমন কোনো নামে স্থাপন করা যাবে না, যে নামে এই আইন বা অন্য কোনো আইনের অধীন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বিদেশে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইতোপূর্বে স্থাপিত হয়ে সে নামে বহাল আছে বা যে নামে আগে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বহাল ছিল কিন্তু বর্তমানে সে নামে কোনো বিশ্ববিদ্যালয় বহাল নেই বা সে নামের সঙ্গে প্রস্তাবিত নামের সাদৃশ্য আছে।

এ ছাড়া জেলা, শহর, বিভাগ ও দেশের নাম, ‘জাতীয়’, ‘আন্তর্জাতিক’ এই ধরনের কোনো শব্দ ব্যবহার করে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রস্তাব করা যাবে না।

ইউজিসি সূত্রে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে তাদের অ্যালামনাইরা সবচেয়ে ভালো জানেন। বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অ্যালামনাইদের যুক্ত করা গেলে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে নানা উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। সেজন্য প্রস্তাবিত খসড়া আইনে বিশ্ববিদ্যালয় পরিচালনায় অ্যালামনাইদের যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর/


Comment As:

Comment (0)