এসবিএসি

নরসিংদীতে এসবিএসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি নরসিংদীর ঢাকা-সিলেট হাইওয়ের আদুরী অ্যাপারেলসর কারখানার ফটকে এটিএম বুথ উদ্বোধন করেছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান।

এসময়ে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আজীম, ক্রেডিট ডিভিশনের প্রধান ও ইভিপি মোঃ আব্দুল মান্নান, সাধারণ সেবা বিভাগের প্রধান ও এসভিপি মোহাম্মদ শফিউল আজম, ভেলানগর শাখার ব্যবস্থাপক কাওসার আলম, নরসিংদী শাখার ব্যবস্থাপক মোঃ হাসান শাহরিয়ার, থার্মেক্স শিল্প উপশাখার ইনচার্জ মো. মোকাররম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)