জেনিথ লাইফের প্রশিক্ষণ ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সংগঠন ২-এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মতিঝিলে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠন প্রধান ও কোম্পানিরর সিনিয়র জেনারেল ম্যানেজার সৈয়দ মাকসুরুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কোম্পানিরর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ইভিপি ও প্রধান প্রশিক্ষক মজিবুল মাওলা লিটন, উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন।
সভায় প্রধান অতিথি সকলকে মে-২০২৩ মাসের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
বিনিয়োগবার্তা/এমআর//



