BPS_6708

মণিপুরী ললিতকলা একাডেমি ভবনটি সকল নৃ-গোষ্ঠির অংশগ্রহণ ও ব্যবহার নিশ্চিতে উন্মুক্ত রাখার সুপারিশ 

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠকে মৌলভীবাজার জেলার মণিপুরী ললিতকলা একাডেমি ভবনটি বিশেষ শর্তসাপেক্ষে সকল নৃ-গোষ্ঠির অংশগ্রহণ ও ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে উন্মুক্ত রাখার ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। 

মঙ্গলবার (৯ মে) একাদশ জাতীয় সংসদের্ এই বৈঠক কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এমপি এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং সেলিনা ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বর্তমান স্থায়ী কমিটির ২১তম বৈঠকের ১-৬ নম্বর সিদ্ধান্ত ও  সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিতকরণসহ উপজেলা ওয়ারী চলমান ও সম্পাদিত প্রত্নতাত্ত্বিক জরিপ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া, বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চলমান সকল কার্যক্রম পরিচালনা ও সম্পাদনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এছাড়া, কক্সবাজার জেলার রামুতে রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক কেন্দ্রটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ব্যবহৃত বিজিবি ক্যাম্পটি অন্যত্র সরানোর যথাযথ ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাথে যোগাযোগ অব্যাহত রাখার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে পুনরায় সুপারিশ করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকগণ, রাজশাহী বিভাগের কমিশনার, মৌলভীবাজার জেলা প্রশাসক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 
            
বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)