baby care mothers day

মা দিবস উপলক্ষে সপ্তাহ জুড়ে বেবি কেয়ার এন্ড কমফোর্টে বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক: মে মাসের দ্বিতীয় রবিবার মানেই বিশ্ব মা দিবস। আর বিশ্ব মা দিবসে শিশু প্রসাধনী এবং পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান বেবি কেয়ার এন্ড কমফোর্ট সকল শিশু পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে। পণ্য ভেদে এই বিশেষ ছাড় প্রযোজ্য হবে। মা দিবসের এই ছাড় ক্যাম্পেইনটি চলবে পুরো সপ্তাহ জুড়ে। 

বেবি কেয়ার এন্ড কমফোর্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বায়জীদ আল-আমিন বলেন, আজ বিশ্ব মা দিবস। তবে মায়ের জন্য বিশেষ কোন দিবসের প্রয়োজন নেই। কারণ সকল সন্তানের কাছে প্রতিটি দিনই যেন মা দিবস। 

তারপরও যেহেতু সারাবিশ্ব মা দিবস নিয়ে বিশেষ আয়োজনে ব্যস্ত। সেখানে বেবি কেয়ার এন্ড কমফোর্টও শিশুদের জন্য পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে। পণ্য ভেদে এই ছাড় প্রযোজ্য হবে আর অফারটি চলবে পুরো সপ্তাহ জুড়ে। অনলাইন এবং অফলাইনে এই অফার চলবে।

বায়জীদ আল-আমিন বলেন, মা ছোট্ট একটা শব্দ কিন্তু তার পরিধি বিশাল। মা মানে মা, মায়ের কোনো বিকল্প নেই, নেই কোনো তুলনা। সেই আদিলগ্ন থেকে মধুর এই শব্দটি শুধু মমতার নয়, মমতারও যেন সর্বোচ্চ আধার। তিনি আমাদের গর্ভধারিনী, জননী। জন্মদাত্রী হিসেবে আমার, আপনার, সকলের জীবনে মায়ের স্থান সবার ওপরে। কেননা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।

তিনি আরো বলেন, শিশু প্রসাধনী এবং পণ্য বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বেবি কেয়ার এন্ড কমফোর্ট যেখানে শিশুদের প্রয়োজনীয় অনেক পণ্য পাওয়া যায়। আমাদের থেকে বেবি কেয়ারের সব পণ্য খুচরা ও পাইকারি দামে ক্রেতারা পাচ্ছেন। 

এছাড়া শিগগিরই রাজধানী ঢাকার মোহাম্মদপুরের প্রাণকেন্দ্র আদাবরে যাত্রা শুরু করতে যাচ্ছে বেবি কেয়ার এন্ড কমফোর্ট সুপারশপ, পাশাপাশি সেখান থেকে যাত্রা শুরু করবে বিসিসি লাইফস্টাইলের প্রথম আউটলেট। ক্রেতাদের কথা মাথায় রেখে বিশাল সুপারশপ উদ্বোধন করতে যাচ্ছি আমরা। কাজ চলছে দ্রুতগতিতে, সব কিছু ঠিক থাকলে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)