BRTA DSE Data Centre

বিআরটিএর কর্মকতাদের ডিএসইর অত্যাধুনিক ডাটা সেন্টার পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ২০২২-২৩ এর আওতায় ই.গভর্ণ্যান্স ও উন্নয়ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির কার্যক্রম ২.২ ই.গভর্ণ্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের নিমিত্ত এপিএ টিম, ইনোভেশন টিম এবং ইনোভেশন আইডিয়া বাস্তবায়নের সাথে সম্পৃক্ত ১০ সদস্যের এক প্রতিনিধি দল ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর অত্যাধুনিক ডাটা সেন্টার পর্যবেক্ষনের জন্য আসেন৷

রোববার (১৪ মে) বিআরটিএর কর্মকতারা এই পরিদর্শনে আসেন।

এই পরিদর্শনে নেতৃত্ব দেন এপিএ টিম প্রধান মোঃ আজিজুল ইসলাম৷ প্রতিনিধি দলকে স্বাগত জানান ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ। 

এসময় তার সাথে ছিলেন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি কর্মকতা মোঃ তারিকুল ইসলাম, আইটি ইনফ্রাস্ট্রাকচারের ডিজিএম মুন্সী মুস্তাফিজুর রহমান সহ আইটি এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরে ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি কর্মকতা মোঃ তারিকুল ইসলাম এক প্রেজেনটেশনের মাধ্যমে ডিএসই’র ইতিহাস, ডিএসই’র আইটি অবকাঠামো, ট্রেকহোল্ডার অফিসের ব্যাক অফিস সার্ভার, ট্রেডার টার্মিনাল, ব্রাঞ্চ অফিস এবং ডিজিটাল বুথ, ডিএসই মোবাইল অ্যাপ, টেকনোলজি, মার্কেট ডাটা সার্ভিস, ডিএসই অফিসিয়্যাল ওয়েবসাইট, নিউ ডাটা সেন্টার এবং বিগত ডাটা সেন্টারের সার্বিক কার্যক্রম, ডাটা সেন্টারের সুযোগ সুবিধা, ডাটা সেন্টারের অপারেশন এবং মেইনন্ট্যানেন্স এবং ট্রেডিং ক্যাপাসিটি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন৷
 
পরে আইটি ইনফ্রাস্ট্রাকচারের ডিজিএম মুন্সী মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডেটা সেন্টার ইমপ্লিমেন্টেশন টিম প্রতিনিধি দলকে ডাটা সেন্টারের নক রুম, পাওয়ার রুম, এসি রুম এবং ডাটা হলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং কার্যকারিতা, ডেটা সেন্টারে আধুনিক প্রযুক্তি স্থাপন, ১১০০০ বর্গফুট এরিয়া সম্বলিত ৩টি পৃথক ডেটা হল কিভাবে কাজ করবে, ডাটা সেন্টার থেকে কি ধরনের সেবা প্রদান করা হবে, ডাটা সেন্টারের অবকাঠামোসহ অন্যান্য কার্যক্রম কিভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিআরটিএর প্রতিনিধি দলকে বিস্তারিত ধারণা প্রদান করেন৷

প্রতিনিধি দল ডিএসইর বিশাল ডাটা সেন্টার কার্যক্রমের উন্নত প্রযুক্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিনিধি দল ডিএসইর নব-নিমিত ডাটা সেন্টারের ধারনা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ই.গভর্ণ্যান্স ও উন্নয়ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির কার্যক্রম ২.২ ই.গভর্ণ্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে৷

বিআরটিএ প্রতিনিধি দলের মধ্যে ছিলেন পরিচালক (অপারেশন) মোঃ লোকমান হোসেন মোল্লা, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার অরূপ কুমার দেবদাস, প্রোগ্রামার হোসেন মমতাজ, সিনিয়র কম্পিউটার অপারেটর মোঃ ইয়া জামিউল ইকরাম এবং সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মাহবুবা আলম৷

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)