বাংলাদেশ ব্যাংক

হাইব্রিড পদ্ধতিতে সভা করতে পারবে আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদকব্যয়ে কৃচ্ছ্রসাধনে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও হাইব্রিড পদ্ধতিতে সভার আয়োজন করা যাবে অর্থাৎ সভায় চাইলে স্বশরীরে উপস্থিত হতে পারবেন আবার দূরে থাকলে তিনি ভার্চুয়ালিও অংশ নিতে পারবেন

সোমবার (১৫ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে

নির্দেশনায় বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সভার গুরুত্ব শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করা যায়, এমন সভা হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করার পরামর্শ দেওয়া হলো

গত ২৬ এপ্রিল ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ে হাইব্রিড পদ্ধতিতে সভা আয়োজন করার পরামর্শ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক এবার ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা এলো

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)