আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পেলো নগদ ফাইন্যান্স
নিজস্ব প্রতিবেদক: নগদ ফাইন্যান্স পিএলসি’ নামে নতুন একটি আর্থিক প্রতিষ্ঠানের চূড়ান্ত লাইসেন্স দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ নগদ ফিন্যান্সকে চূড়ান্ত অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে নগদ ফিন্যান্সের অর্থায়নে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না।
বুধবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নগদ ফাইন্যান্সের ঠিকানা ডেলটা ডালিয়া টাওয়ার, ৩৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী। একই ঠিকানা মোবাইলে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদেরও। আর্থিক প্রতিষ্ঠান নগদ ফিন্যান্সের পরিচালনা পর্ষদেও রয়েছেন মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের মালিকানায় থাকা ব্যক্তি ও কর্মকর্তারা।
গভর্নর আব্দুর রউফ তালুকদার গত জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের যোগদান করার পর প্রতিষ্ঠানটিকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়।
বিনিয়োগবার্তা/এনএএস//



