শিক্ষামন্ত্রী দীপু মনি

ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ব্লেন্ডেড শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ রূপকল্প’ অর্জনে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে সরকারি, বেসরকারি, উন্নয়ন সহযোগী সংস্থাসহ সবাইবে একযোগে কাজ করার বিকল্প নেই।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘এক্সেলারেটিং ব্লেন্ডেড এডুকেশন ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এক আন্তর্জাতিক কনসালটেশনের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, একবিংশ শতাব্দীতে শুধু গতানুগতিক পড়াশোনা দিয়ে শিক্ষার নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। নতুন সময়ে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

ডা. দীপু মনি আরো বলেন, শিক্ষাব্যবস্থাকে ব্লেন্ডেড করা এই পরিবর্তনের একটি অংশ। কিন্তু এই পরিবর্তনের যাত্রায় সবাইকে একত্রে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্মার্ট শিক্ষাব্যবস্থা তৈরি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম করা উদ্দেশ্য আমাদের। সেজন্য সবাইকে এই মিশন-ভিশনকে বিশ্বাস করে কাজ এগিয়ে নিতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও এসপায়ার টু ইনোভেট-এটুআই এর সহযোগিতায় আয়োজিত এই ইন্টারন্যাশনাল কনসালটেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বিনিয়োগবার্তা/এনএএস//


Comment As:

Comment (0)