মুজিববর্ষ উদযাপন করবে আইসিটি বিভাগ

বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন: আইসিটি প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে মাদরাসা বোর্ড, ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। 

বৃহস্পতিবার (১৮ মে) সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত হাজী সমাবেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের জায়গা দিয়েছেন। কাকরাইল মসজিদের জায়গা প্রদান করেছিলেন। আমরা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহিদ সদস্যের জন্য দোয়া করবেন।

পলক বলেন, তিন বছর করোনা ও দুই বছর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আজ সারাবিশ্ব অর্থনীতির অবস্থা খারাপ। বিশ্বের এক নাম্বার অর্থনৈতিক দেশ আমেরিকার অবস্থাও খারাপ। তাদের ৩০ ট্রিলিয়ন নাকি ঋণ রয়েছে।

স্মৃতি চারণ করে প্রতিমন্ত্রী বলেন, ২০১০ সালে আমি যখন প্রথম আমার মাকে নিয়ে হজ্ব পালন করতে যাই। তখন আমার বয়স মাত্র ৩০ বছর। হজ্বের সব কাজ শেষে যখন শয়তানকে পাথর মারতে যাবো। তখন অনেক হাজী বললেন খালা আম্মা এত কিলোমিটার রাস্তা হেটে যেতে কষ্ট হবে। যেহেতু মা অনেক বয়স্ক মানুষ। তার পক্ষে আপনি পাথর নিক্ষেপ করেন। তখন আমি পাথর নিক্ষেপ করলাম। পরবর্তীতে কালে মাকে নিয়ে আবার গেলাম হজ্বে। মা আমার সঙ্গে গিয়ে শয়তানকে পাথর মেরে তাবুতে ফিরে আসে। যারা আমার মাকে দুর্বল বলেছিলেন তাদের আগেই আমরা তাবুতে ফিরে এসেছিলাম। আমার মা সুন্দর ভাবে হজ্বের কাজ সম্পন্ন করেন।

অনুষ্ঠানে আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো.মকবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সিংড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

বিনিয়োগবার্তা/এনএএস//


Comment As:

Comment (0)