জেদ্দায় পৌঁছেছে বিমানের প্রথম হজ ফ্লাইট

জেদ্দায় পৌঁছেছে বিমানের প্রথম হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। হজযাত্রী বহনকারী ফ্লাইটটি রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় জেদ্দার কিং আবুদল আজিজ বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, শনিবার মধ্যরাত ৩টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (বিজি-৩০০১) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

রাত সাড়ে ১২টায় বিমানবন্দরের টার্মিনাল-২ এর কনকোর্স হলে ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৬১ হাজার ১১১ জন হজযাত্রীকে পরিবহন করবে বিমান। বাকিদের পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস।

বিনিয়োগবার্তা/এনএএস//


Comment As:

Comment (0)