সিটি ইউনিভার্সিটির CUBIC সদস্যদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: সিটি ইউনিভার্সিটির ব্যাবসায় প্রশাসন বিভাগ এর City University Business and Innovation Club (CUBIC) বরাবরের মতই বিভিন্ন উদ্ভাবনীমূলক আয়োজন ও সমাজসেবামুলক কর্মকাণ্ড করে থাকে। গত এক বছরে তারা কেস প্রতিযোগিতা, বিসনেস পোষ্টার প্রতিযোগিতা, ঝটিকা শিক্ষা সফর, শীত বস্ত্র বিতরণ, রমজানে অসহায়দের উপহার বিতরণ সহ বিভিন্ন কর্মকাণ্ড আয়োজন করেছে। এই মহৎ ও উদ্ভাবনী কাজগুলো (CUBIC) এর সদস্যরাই করে থাকে। এবারে তাদের মাঝে বয়ে গেল নতুন এক সুর। ক্লাবটি তাদের BBA-৫২ ব্যাচের CUBIC সদস্যদের বিদায়ী বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এর আয়োজন করেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি অনুষদের ডীন, প্রফেসর ডঃ মিহির কুমার রায়, কিউবিক এর ক্লাব মডারেটর ও সহকারী অধ্যাপক, মোঃ রাহাত খান সহ ব্যাবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও ক্লাবের ছাত্র ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে আলোচকরা ব্যাবসায় শিক্ষায় বিসনেস ক্লাবের গুরুত্ব তুলে ধরেন এবং বিদায়ী বর্ষের সদস্যদের ক্যারিয়ার ও পেশা সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনা দেন।
উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানে মোট ৪৩ জন বিদায়ী বর্ষের সদস্যদের সনদ ও সন্মাননা স্মারক দেয়া হয়।
বিনিয়োগবার্তা/ডিএফই//



