সাভারে নকল টাকার কারখানার সন্ধান

সাভারে নকল টাকার কারখানার সন্ধান

সারাদেশ ডেস্ক: সাভারের বনগাঁও ইউনিয়নে একটি পোশাক কারখানার ভেতরে নকল টাকার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় সেখানে অভিযান পরিচালনা করছে পুলিশ।

বুধবার (২৪ মে) বেলা ১১টা থেকে বনগাঁও সাদাপুরের পুরাতন বাড়ির বছির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সাউথ ব্যাঙ্গল এপারেলসের ভেতরে অভিযান পরিচালনা করতে দেখা গেছে (এখনো চলমান আছে)।

গতকাল (২৩ মে) সন্ধ্যা থেকে কারখানাটিতে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ।

স্থানীয়রা জানায়, এটি পোশাক কারখানা হিসেবেই সবাই জানতেন। কিন্তু ভেতরে কী কাজ করা হতো, তা জানা ছিল না। আজ পুলিশের অভিযান চলছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দিপক চন্দ্র সাহ বাংলানিউজকে বলেন, নকল টাকা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছি। সেখান থেকে ইতোমধ্যে ৫০ লাখ নকল টাকা জব্দসহ একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে ঢাকা জেলার পুলিশ সুপার ব্রিফিং করবেন।

বিনিয়োগবার্তা/টিআর//


Comment As:

Comment (0)