বাউবির এসএসসি পরীক্ষায় ৪০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীন প্রথম ও দ্বিতীয় বর্ষের এসএসসি পরীক্ষায় এ বছর ৪০ হাজার ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এরমধ্যে পুরুষ পরীক্ষার্থী ২৫ হাজার ১৫১ জন এবং নারী ১৪ হাজার ৮৬৩ জন।
১২ মে থেকে পরীক্ষা শুরু হয়েছে। গতকাল শুক্রবারও হয়েছে পরীক্ষা।
পরীক্ষার সময় বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার খুলনার বি কে ইনস্টিটিউশন, রূপসা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় ও বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়া তিনি বাউবির খুলনা আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন। বাউবি উপাচার্য দ্রুততম সময়ে শিক্ষার্থী ও সেবা প্রার্থীদের সেবা প্রদানে আন্তরিক ও তৎপর হওয়ার নির্দেশনা দেন। এ ছাড়া তিনি নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
বিনিয়োগবার্তা/এএইচএস//



