৪ কোম্পানির লেনদেন বন্ধ মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৩০ মে, মঙ্গলবার বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন।
কোম্পানিগুলো হলো: কর্ণফুলী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক ও ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
বুধবার থেকে কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
বিনিয়োগবার্তা/কেএইচকে//



