Desh General Insurance

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

কোম্পানী সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটি আয় করেছিল ১ টাকা ২৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৩৬ পয়সা। আগের বছর যা ছিল ১১ টাকা ৩২ পয়সা।

আগামী ২৮ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুলাই।

বিনিয়োগবার্তা/ডিএফ//


Comment As:

Comment (0)