Share Market Broadcust Journalist

শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ‘শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিব হাসান ও তৃষ্ণা হোমরায়র তন্বী। 

সোমবার (২৯ মে) ঢাকার গুলশান নর্থ ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো: সানি আহম্মেদ এবং রাজিব জামান। এছাড়া যুগ্ম সম্পাদক হাসান কবির জনি ও বাবু কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রহমান রনো, সহ সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ বাবলি ইয়াসমিন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সুজন, প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে স্বপ্ন রোজ দায়িত্ব পালন করবেন।

এদিকে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন শামীম আল মাসুদ, এমএইচ রনি, মাহমুদ হোসাইন, শারমিন মীরা, শাহিনুর রহমান, তরিক ইসলাম, তারেকুজ্জামান এবং সাইফুল ইসলাম।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)