স্যালভো কেমিক্যাল 0

তৃতীয় প্রান্তিকে স্যালভো কেমিক্যালের ইপিএস কমেছে

নিজস্ব প্রতিবেদক: ৩১ মার্চ, ২০২৩  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।

ডিএসই ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৪২ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম তিন প্রান্তিকে শেয়ার প্রতি ২ টাকা ৪৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৭৯ পয়সা।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)