ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর, আহত ১

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ-নেত্রকোনা হাইওয়ে রোডের (গৌরীপুর উপজেলা) বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে আরও এক বন্ধু গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ তে ভর্তি রয়েছে।তবে তারা দুজনই এবারের শেষ এসএসসি পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিল বলে জানাগেছে।

রবিবার (২৮ মে) ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের বেলতলী নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা জেলার তারাকান্দার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের আবু সাইদ এর পূত্র শুভ মিয়া (১৬) এবং আরেকজন নেত্রকোনা সদর উপজেলার বড় কাটুরী এলাকার সাইফুল ইসলামের পূত্র সুমিত (১৬)। তবে সুমিত কাশিগঞ্জ বাজার এলাকায় তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম মঞ্জুরুল হক আকন্দ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শুভ ও সুমিতের বন্ধু নাজমুল শ্যামগঞ্জ রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শেষ এসএসসি পরীক্ষা দিতে যান। পরে নিহত শুভ ও সুমিতকে আনতে অন্যজনের একটি মোটরসাইকেল নিয়ে শ্যামগঞ্জে যায় নাজমুল। 

পরীক্ষা শেষে শ্যামগঞ্জ থেকে তিন বন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পথিমধ্যে বেলতলী নামক স্থানে আসতেই বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুভ মারা যান। গুরুতর আহত অবস্থায় সুমিত ও নাজমুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে বিকালের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমিতও মারা যায়।

 নাজমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। নিহত শুভ’র মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে যায়। সুমিতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাসহ পরিবার আত্নীয়স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

বিনিয়োগবার্তা/এসএমএইচএ/কেএইচকে//


Comment As:

Comment (0)