স্বরাষ্ট্রমন্ত্রী 

দেশের বাইরে ষড়যন্ত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের বাইরে সব ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিভিন্ন বিভিন্ন দলের মানুষ। বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (৩০ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমাকে ডেকে পাঠালেন তখন আমি বিস্মিত হয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন ‘তোমাকে মন্ত্রী বানানো হয়েছে, কারণ মুক্তিযুদ্ধে সম্মুখযোদ্ধা ছিলে, কাজেই তোমাকে বানানো হয়েছে।’ এটাই শেখ হাসিনা। তিনি মুক্তিযোদ্ধাদের নিজের ভাইয়ের মতো মনে করেন। আর মুক্তিযোদ্ধাদের মনে করেন দেশের সম্পদ। কারণ তিনি মনে করেন, মুক্তিযোদ্ধারা আছেন বলেই দেশ আজ এগিয়ে চলছে।

তিনি বলেন, অনেকে চলে গেছেন। অনেকেই বিদায় নেব এ পৃথিবী থেকে। কিন্তু আমরা যতদিন থাকব, ততদিন মাথা উঁচু করে বলব— বাংলাদেশে কোনো অন্যায় হতে দেব না। কোনো অবিচার হতে দেব না, আমরা কোনো ষড়যন্ত্র হতে দেব না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে। ১৫ আগস্ট যে ষড়যন্ত্র আমরা দেখেছি, আজও সেই ধরনের ষড়যন্ত্র চলছে। দেশের বাইরে সব ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিভিন্ন বিভিন্ন দলের মানুষ। সে ক্ষেত্রে আপনাদের একত্রে থাকতে হবে। আমরা যদি একত্রে না থাকতে পারি, তাহলে হয়তো আমরা বিপদগ্রস্ত হব। আমরা হব না এটা মনে করি। সমস্ত বাংলাদেশ আজ এক। বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের মানুষ আর অন্ধকার দিকে যাওয়ার জন্য স্বপ্নেও চিন্তা করে।

বিনিয়োগবার্তা/এএইচএস//


Comment As:

Comment (0)