এইচ.আর টেক্সটাইলের রাইট ইস্যুর আবেদন বাতিল
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ৩০ অক্টোবর কোম্পানির পর্ষদ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট ইস্যুর সিদ্ধান্ত নেয়। প্রতিটি শেয়ার ২০ টাকা করে ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। যা কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) অনুমোদিত হয়েছিল।
এরপর এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড রাইট শেয়ার ইস্যুর অনুমোদনের জন্য বিএইসির কাছে আবেদন করেছিল। কিন্তু বিএসইসি কোম্পানিটির রাইট আবেদন বাতিল করে দিয়েছে।
বিনিয়োগবার্তা/কেএইচকে//



