IMG-20230603-WA0013

সিটিমেড ও সল গেটওয়ে ডেভেলপারস গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক; সিটিমেড গ্রুপ, বাংলাদেশ এবং সল গেটওয়ে ডেভেলপারস গ্রুপ ,কোরিয়া এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  শুক্রবার জধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এই বাণিজ্যিক চুক্তিটি স্বাক্ষর করা হয়। 

এ বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে সিটিমেড গ্রুপের চেয়ারম্যান সাইফুল আজম খান, ব্যবস্থাপনা পরিচালক কাউসার হোসেন ভূঁইয়া এবং সলগেট ওয়ে ডেভেলপার্স গ্রুপ কোরিয়া এর চেয়্যারম্যান ও সি ই ও মি. কেন জেন মুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটিমেড এর ডিরেক্টর মোঃ শাহ আলম চৌধুরী, মোঃ আকতার হামিদ তাজু, মি. কিম (কোরিয়া) এবং মি ওয়াং বো।

উক্ত চুক্তির  আওতায় রিয়েল এস্টেট, এক্সপোর্ট প্রসেসিং জোন(EPZ), বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল এবং সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)