ওরিয়ন ইনফিউশনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

দর বাড়ার কারণ জানে না ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক: অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।

ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৭ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩১২ টাকা। ১ জুন কোম্পানিটির শেয়ার দর ৩৬৪ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)