রিং সাইনের তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিংশাইন টেক্সটাইল লিমিটেড।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৫৯ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৯৪ পয়সা লোকসান হয়েছিল।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে মাইনাস ৩ টাকা ৯৪ পয়সা।
বিনিয়োগবার্তা/কেএইচকে//
https://www.dsebd.org/



