দুই কোম্পানির পর্ষদ সভা সোমবার
নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। ঘোষণা অনুযায়ী কোম্পানিগুলোর পর্ষদ সভা আজ সোমবার (৪ জুন) অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলো হলো: ইন্টারন্যাশনাল লিজিং ও সোনালী আঁশ লিমিটেড।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইন্টারন্যাশনাল লিজিংয়ের পর্ষদ সভা আজ সোমবার ৫ জুন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে আলোচ্য প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সোনালী আঁশের পর্ষদ সভা আজ সোমবার ৫ জুন, বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে আলোচ্য প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
বিনিয়োগবার্তা/কেএইচকে//
https://www.dsebd.org/



